১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাঙ্গুনিয়ায় ট্রাক সিএনজি অটো রিক্সার মুখমুখী সংঘর্ষে আহত ৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ভবানি মিল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন।আহতরা হলেন— রাঙ্গুনিয়ার উপজেলার জামেয়া-এ-নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও লালানগর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে আলতাফ হোসাইন (৫১), পশ্চিম রাউজান বড়ুয়া পাড়ার লিটন বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৫০) ও ঘাটচেক পৌরসভার আইয়ুবের ছেলে আরফাত (২০)।রাঙ্গুনিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মো. রবিউল হোসেন বলেন, ‘আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।জামেয়া-এ-নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হাফেজ নঈম উদ্দিন বলেন, ‘আমরা হুজুরকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখন কিছু বলা যাচ্ছে না। হুজুরের সুস্থতায় সবার কাছে দোয়া চাই।’রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাইনুদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছি। তিনজন গুরুতর আহত হয়েছেন। এবং গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পালাতক রয়েছে।’এর আগে গতকাল রাত ১১টার দিকে অষ্টম শ্রেণির ছাত্র ফয়সাল (১৩) নামের একজনের উপজেলার সত্যপীর মাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। তার বাড়ি পোমরা ইউনিয়নের ভোলার বাপের বাড়ি। তার মাও আশংকাজনক বলে জানা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page