২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চুয়াডাঙ্গার দীননাথপুরে ফুটবল প্রীতি ম্যাচে সাংবাদিক সজিবের দলের জয়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে  ফুটবল প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল চারটায় গাইদঘাট স্কুল মাঠে এ  খেলার আয়োজন করা হয়। ম্যাচে বিজয়ের লক্ষে মুখোমুখি হয় বটতোলা ফুটবল  একাদশ বনাম দীননাথপুর জুনিয়র ফুটবল  একাদশ । দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বটতোলা  ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশ।দীননাথ পুর  যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীননাথ পুর আওয়ামী লীগের সভাপতি জনাব মনির হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বিশ্বজিৎ কুমার । বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জনাব মোঃ বাবুল আক্তার।খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার গ্রহণ করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের অধিনায়ক ইমন। সেরা কিপারের পুরষ্কার গ্রহণ করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের একাদশের হাসান । সেরা গোলের পুরষ্কার গ্রহণ করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের ফরওয়ার্ড শফিকুল ইসলাম । এছাড়াও একটি গোল করেন দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের আঃ হালিম। এবং বটতোলা ফুটবল একাদশের হয়ে একটি গোল করেন বখতিয়ার উদ্দিন। দীননাথ পুর জুনিয়র ফুটবল একাদশের হয়ে মাঠে নামেন অধিনায়ক ইমন, শফিকুল,  মাসরাফি, আঃ হালিম,  হাসান, ইমন, শামিম, আলামিন, ইয়াসিন, সোহান, শরিফুল,  আকাশ নাজমুল  ও ছালামিন। সবশেষে দীননাথ পুর জুনিয়র  ফুটবল একাদশের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সভায় উপস্থিত অতিথিবৃন্দ।জুনায়েদ আহমেদের  ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ইমরুল কায়েশ, জামাল উদ্দিন,  সাব্বির আহমেদ, আইনজীবী বেলাল হোসেন, রাজু আহমেদ,  আশরাফুল ইসলাম,  হামিদুল ইসলাম, সাংবাদিক সজিব সহ সকল সদস্যবৃন্দ। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন জনাব রানু মিয়া। সহকারি রেফারি হিসেবে ছিলেন রাজু ও সাগর। ধারাভাষ্যে ছিলেন জনাব আঃ জলিল। পরিচালনায় ছিলেন আবির হাসান আরিফ, নুরগনি ও স্থানীয় যুবসমাজ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page