৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

চুয়াডাঙ্গায় ইয়াবা সম্রাজ্ঞী ছায়েরা সহ আটক ৪জন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো:সজীব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>

চুয়াডাঙ্গা সদর থানার মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার গতকাল (৭ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার কৃতরা হলেন— চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা বটতলাপাড়ার মঙ্গল মিয়ার ছেলে হাবিব হোসেন (২০) ও একই এলাকার সেলিম রেজার ছেলে ইমন (১৯)।ওসি মাহাব্বুর রহমান জানান, শুক্রবার রাতে এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে তালতলা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে হাবিব হোসেন ও ইমন নামে ২ মাদক কারবারিকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন এবং তাদের কাছে থাকা ০২টি মোবাইলফোন জব্দ করেন।তিনি আরও জানান, গ্রেফতারদ্বয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।অপর দিকে আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গোবিন্দপুর গ্রামের মিঠুনকে (৩৯) আটক করেছে। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগ মোড়ের আব্দুল জব্বারের ছেলে মিঠুন মিয়া বেশ কিছুদিন ধরে মাদক বিক্রয় করে আসছিল। গতকাল আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে তাকে আটক করেন। আটকের পর তার নিকট থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।অপর দিকে জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ইয়াবা সম্রাজ্ঞী  মোছা. ছায়রা খাতুন (৪৬) কে গ্রেপ্তার করেছে। গত  রাত সাড়ে ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছায়রা খাতুন জীবননগর উপজেলার রাজনগর কবরস্থানপাড়ার বাসিন্দা মো. চাঁদ আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।তিনি বলেন, ছায়রা খাতুন মাদকদ্রব্য বেচা-কেনা করছে, এমন সংবাদ পেয়ে অভিযানে যায় থানার একটি দল। এসময় ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা মাদক ব্যবসা করছে, তাদের আটক করার জন্য প্রতিনিয়ত অভিযান চলছে। এটা অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page