আবুহায়াত আহমেদ তাহিরপুর প্রতিনিধি>>> তাহিরপুরে নির্বাচনী পরাজিত প্রার্থীর সমর্থককে হাত-পা বেঁধে কুপিয়ে টাঙ্গুয়ার হাওরের জঙ্গলে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাত ৮টায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড় মন্দিয়াতা গ্রামের নতুন মসজিদের উত্তর দিকের জঙ্গলে এই ঘটনা ঘটেছে।মন্দিয়াতা গ্রামের শাহ আলম জানান, সন্ধ্যা ৭ টার দিকে তাদের গ্রামের এক মহিলা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পান, পরে তিনি বিষয়টি গ্রামের লোকজনকে জানান।গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে কাপ পিরিচ প্রতীকের সমর্থক ছোট মনি (২০) সন্ধ্যায় বসত বাড়িতে না ফেরায় গ্রামের লোকজন ছুটে যায় ওই জঙ্গলের পাশে।এ সময় কান্নাকাটির শব্দ শুনে জঙ্গলের ভেতর থেকে হাত-পা বাঁধা এবং দায়ের কুপে ছোট মনিকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।শারীরিক অবস্থা আশঙ্কাজনক পরবর্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।তিনি আরও জানান, আহত ছোটমনিতে মৃত. ভেবে জঙ্গলে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনায় জড়িত বিজয়ী প্রার্থী আনারস প্রতীকের সমর্থক মন্দিয়াতা গ্রামের আব্দুছ ছত্তার (৫৫) ও তার ছেলে সজিব মিয়া (২৪) কে আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে পুলিশ।তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনায় জড়িত দুইজনকে রবিবার রাতেই আটক করা হয়। আটককৃত দুইজন থানা হাজতে রয়েছে। বাদীর লিখিত অভিযোগ পেলে মামলা রুজ্জু করা হবে।











মন্তব্য