কলমে :-নাজিম উদ্দিন
তং:-১৪/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ।
************************
কানে দুল নাকে ফুল
হাতে রেশমি চুড়ি,
সোনামণি জেদ ধরেছে
যাবে শ্বশুর বাড়ি।
লাল শাড়ি দিতে হবে
লাগবে ব্লাউজ লাল,
সেজেগুজে যাবে সেও
শশুর বাড়ি কাল।
বড় আপুর বিয়ে হল
গেল শ্বশুরবাড়ি,
তাই তার যেতে হবে
নইলে দিবে আড়ি।
খাওয়া দাওয়া বন্ধ তার
কান্নাকাটি করে,
কান্নাকাটি করে করে
হঠাৎ ঘুমিয়ে পড়ে।
———————————


মন্তব্য