২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সীতাকুন্ডের দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত মইস্যা সহ ৩ পলাতক আসামী র‌্যাবের হাতে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> পৃথক পৃথক অভিযানে হত্যা,ডাকাতি ও অস্ত্রসহ ১৯ মামলার দুর্ধর্ষ পলাতক আসামি চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের মোঃ মহসিন প্রকাশঃ মইস্যা ডাকাত সহ ৩ জন ডাকাত’কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।১ জুন’২৪ ইং শনিবার রাত ১২.১৫ টায় র‌্যাব-৭ চট্টগ্রাম মহানগরীতে পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার মামলা নং-৬(২)১৮,জিআর -৪৯/১৮,ধারা-১৪৭/ ১৪৮/ ১৪৯/ ১৮৬/ ১০৯ পেনাল কোড ১৮৬০ এর পলাতক আসামি মহসিন প্রকাশঃ মইস্যা ডাকাত(৩৫),পিতা-নুরুল আলম,সাং-পূর্ব বাকখালী,থানা-সীতাকুন্ড,জেলা-চট্টগ্রাম’কে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা পাঠানপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে সে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্নগোপন করে আসছিল।সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মহসিন প্রকাশঃ মইস্যা এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হত্যা,অস্ত্র এবং হত্যা চেষ্টা সংক্রান্তে সর্বমোট ১৯টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানায় র‌্যাব।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অন্য একটি অভিযানে চট্টগ্রাম জেলার হালিশহর থানার মামলা নং-১১(১০)২৩, জিআর-২৩৪/২৩,ধারা-৩৯৯ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি অনিকুল ইসলাম(৩৩) অনিক,পিতা-নুর মোহাম্মদ,সাং-মধ্যম হালিশহর ধোপাপাড়া,থানা-হালিশহর, চট্টগ্রামকে গ্রেফতার করে। অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০১ জুন ২০২৪ ইং তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় র‌্যাব-৭,চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ২।অনিকুল ইসলাম অনিক (৩৩),পিতা-নুর মোহাম্মদ, সাং-মধ্যম হালিশহর ধোপাপাড়া,থানা-হালিশহর,চট্টগ্রাম মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি অনিকুল ইসলাম অনিক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এবং পাহাড়তলী থানায় চুরি-ছিনতাই ও ডাকাতি সংক্রান্তে সর্বমোট ০৭টি মামলার তথ্য পাওয়া যায়।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের তৃতীয় একটি আভিযানিক টিম চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মামলা নং-০৮(৮)২০১২, জিআর-৯২৪/১২, ধারা-৩৯৯ পেনাল কোড ১৮৬০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ আরিফ প্রকাশঃ আরিফ মইনুদ্দিন(৪০),পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-পশ্চিম বড়ঘোনা, থানা-বাঁশখালী,জেলা-চট্টগ্রাম’কে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন পানির কল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি অনিক বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্নগোপন করে আসছিল বলে স্বিকার করে।সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি মোঃ আরিফ প্রকাশঃ আরিফ মইনুদ্দিন এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় চুরি-ছিনতাই এবং অস্ত্র আইন সংক্রান্তে সর্বমোট ০৩টি মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড,বাঁশখালী এবং মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page