১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর উখিয়ায় র‍্যাবের সাঁড়াশি অভিযান: ৫ খুন মামলার ওয়ারেন্টভুক্ত আরসা ক্যাডার গ্রেফতার পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্য প্রদান। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট দুশ্চিন্তা কমাতে যে অভ্যাসগুলো জরুরি চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকান্ড মহড়া
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
  • সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সীতাকুণ্ড প্রতিনিধি >>> সীতাকুণ্ডে টেরিয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রবিউল ইসলাম ফাহিম (১৫) নামের এক মেধাবী স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার সকাল আনুমানিক সোয়া ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিরিয়াল এলাকায় এ ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মেধাবী শিক্ষার্থী রবিউল ইসলাম ফাহিম অন্যান্য দিনের মতো তার নানার বাড়ি ফেদায় নগর থেকে টেরিয়াইল স্কুলে যাওয়ার পথে ঢাকামুখি লেইনে একটি বেপরোয়া গতিতে আসা মিনি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কের পাশ থেকে সে অনেক দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়।আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।ফাহিম তার নানার বাড়ি থেকে পড়ালেখা করে আসছিল। তবে তাদের বাড়ি ছোট দারোগারহাট লালানগর গ্রামের বৌদ্ধপুকুর এলাকায়। ফাহিম ঐ গ্রামের মোঃ হারুনের একমাত্র ছেলে।এদিকে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দিন বলেন, নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম ফাহিম নবম শ্রেণীর ব্যবসায়ী শাখার ফার্স্ট বয় ছিল । সে অনেক ভালো এবং মেধাবী শিক্ষার্থী। পড়ালেখার প্রতি তার মনোযোগ ছিল সবচেয়ে বেশি। তার মৃত্যুতে বিদ্যালয়ের ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।এ বিষয় জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, এই ঘটনায় মিনি কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page