৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • সিএনজি-ট্রাক এর মুখোমুখি সংঘর্ষ,নিহত এক যুবক।
  • সিএনজি-ট্রাক এর মুখোমুখি সংঘর্ষ,নিহত এক যুবক।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবুহায়াত আহমেদ তাহিরপুর প্রতিনিধি>>> সড়কে রাখা বালুর স্তুপের কারণে পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই লরির সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার লালপুর এলাকার স্বাধীনবাজারের পাশে এই দুর্ঘটনা হয়।নিহত যুবক সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায় নি।পুলিশ ও স্থানীয়রা জানান,বিশ্বম্ভপুর উপজেলা থেকে সুনামগঞ্জমুখী একটি সিএনজি অটোরিক্সা স্বাধীনবাজার পার হয়ে গেলে বিপরীতমুখী বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার এক যাত্রী। আহত আরেক মহিলা ও শিশু যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।স্থানীয়রা আরও বলেন,ঘটনাস্থলের পাশে একটি সীমানা দেয়াল নির্মাণ হচ্ছে।এই কাজের বালু রাখা হয় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে। সড়কে রাখা এই বালুকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে লরি।সড়ক সরু হয়ে যাওয়ায় সিএনজি অটোরিক্সা গিয়ে লরিতে ধাক্কা খায়।সড়কে রাখা বালুর জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে দাবী করেন স্থানীয়রা।সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান মিয়া বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠাই।নিহতের মোবাইল ফোনে কারও নাম্বার না থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায় নি।সড়কে রাখা বালুর মালিককে খুঁজে বের করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page