৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন শুক্রবার,৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি। চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারির মৃত্যু বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

সাতকানিয়ায় মাটি কাটায় ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ। চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার দায়ে একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার ঢেমশা ইউনিয়নের ‘ফোর বিএম’ (৪বিএম) ব্রিকফিল্ড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আইন অমান্য করে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে ঢেমশা ইউনিয়নে অভিযান চালায় প্রশাসন। এসময় অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় ইটভাটা কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করে দেওয়া হয়। অভিযানে সাতকানিয়া থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা এবং পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত চলমান রয়েছে। আইন অমান্য করে যারা কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, উপজেলার অধিকাংশ ইটভাটা গভীর রাত থেকে ভোর পর্যন্ত সিন্ডিকেটের মাধ্যমে ফসলি জমি ও পাহাড়ের মাটি কেটে নিচ্ছে। নিয়মিত প্রশাসনের এই সজাগ দৃষ্টি থাকলে স্থানীয় কৃষক এবং সরকারি সম্পদ রক্ষা পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

You cannot copy content of this page