২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাতকানিয়ায় প্রেসক্লাবের সম্পাদককে প্রাণনাশের হুমকির অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> মোঃ ছরওয়ার কামাল: দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকা ও সি ভয়েস অনলাইনের সাতকানিয়া প্রতিনিধি ও সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামি এক স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে।এ ঘটনায় গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাতে ৪ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় সাধারণ ডায়েরি (যাহার নাম্বার ১৩৭২জিডি) করেছেন ভুক্তভোগী।সাধারণ ডায়েরি (জিডি)’র বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ সাব্বির।অভিযুক্তরা হলেন,উপজেলা কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব কাঠগড়ের বাসিন্দা ও কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ আহমদের ছেলে মো. দেলোয়ার হোসেন মিন্টু (৩৫),উত্তর কালিয়াইশ ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বশরের ছেলে নজরুল ইসলাম (২২), একই এলাকার আইজ্জার বর বাড়ির আবদুস শুক্কুরের ছেলে শাহাদাত ইসলাম আকাশ প্রকাশ মোস্তাক (৩২) ও মাস্টার হাট ৯ নম্বর ওয়ার্ডের আবুল বশরের ছেলে এরফান উদ্দিন (৩২)। উভয়ই একই ইউনিয়নের বাসিন্দা।জিডি সূত্রে জানা যায়,উল্লেখিত বিবাদীগণ আইন অমান্যকারী,উশৃংখল,খুনি ও সন্ত্রাস প্রকৃতির লোক।জিডি’তে উল্লেখিত ১ নং বিবাদী একজন মাদক কারবারি,অবৈধ বালু ব্যবসায়ী,হত্যা মামলার আসামি।অবৈধ বালু ব্যবসা,বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করায় তাদের অবৈধ বালুর ব্যবসা ও মাদক চোরাচালান বন্ধ হয়ে যায়।ফলে তারা ক্ষিপ্ত হয়ে (২৫ এপ্রিল) সাংবাদিক জাহেদকে ও তাহার পরিবারকে প্রাণনাশের হুমকি এবং অকাথ্য ভাষায় গালিগালাজ করে আসছে।বর্তমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।সাতকানিয়া লোহাগাড়া উপজেলায় সরজমিনে গিয়ে জানা যায় বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকরা মাদক সন্ত্রাস অনিয়ম দুর্নীতি চাঁদাবাজ ভূমি জসুদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকদের উপর হামলা,মামলা,নির্যাতন, প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় উক্ত বিষয়ে প্রশাসন যথাযথ তদন্ত-পূর্বক আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ না করায় এর মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার প্রতিবেদককে বলেন,সাংবাদিক মো.জাহেদ হোসাইন থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।এরপর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আদালতে অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতি পাওয়ার পর প্রসিকিউশন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে দায়েরকৃত জিডি সংক্রান্তে জানার জন্য একাধিকবার মোবাইলে কল করার পরেও কল রিসিভ না করায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page