৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সরকারি চাকরিজীবীকে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স

সম্প্রতি সরকারি কর্মকমিশনের পরীক্ষায় পাস করে শিক্ষক হিসেবে যোগদান করেন গৌতম কুমার। অন্যান্য দিনের মতো গত বুধবারও স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন তিনি। ক্লাসের মধ্যে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান। এমনকি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন এক অপহরণকারী।এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারে। শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম

ভারতীয় পুলিশ জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী জেলায় এই অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৌতম কুমার পাতেপুরের রেপুরার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এ ঘটনায় তার পরিবার বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপরই নিখোঁজ শিক্ষকের সন্ধানে অভিযানে নামে পুলিশ।গৌতমের পরিবারের অভিযোগ, রাজেশ রায় নামে এক ব্যক্তি গৌতমকে জোর করে তুলে নিয়ে যান। এরপর রাজেশের মেয়ে চাঁদনীর সঙ্গে জোর করে বিয়ে দেন। এমনকি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ। এ ছাড়া অপহরণকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চলছে।অবশ্য বিহারে এই ধরনের ‘পাকদওয়া বিবাহ’-এর ঘটনা প্রায়ই ঘটে। পাকদওয়া বিবাহ হলো এমন এক প্রথা যেখানে অবিবাহিত ছেলেদের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়।গত বছর এক পশু চিকিৎসককে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ডেকে প্রথমে তিন ব্যক্তি অপহরণ করেন। এরপর তাকে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। কয়েক বছর আগে বিহারের এক প্রকৌশলীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page