২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সদরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত-১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ>>>>>

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মান্নান বেপারী (৬০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায়।স্থানীয় লোকজন ও মামলার বিবরণে জানা যায়,মান্নান বেপারী তার রের্কডীয় জমিতে গাছের চারা রোপন করতে গেলে বতু বেপারীর সাথে কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ মে সন্ধ্যা অনুমান ৭ টার সময় আশরাফ বেপারীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছালে পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা বতু বেপারী গং মান্নান বেপারীকে দেশীয় অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করে। তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মান্নান বেপারীর অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করে। মান্নান বেপারী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায়। গতকাল বিকালে মান্নান বেপারীর লাশ বাড়ীতে আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে যায়।
এ ব্যাপারে সদরপুর থানার ওসি সুব্রত গোলদারের সাথে হলে তিনি জানায়, নিহত মান্নান বেপারীর সাথে বতু বেপারী গংদের সাথে জমিজমা সংক্রান্ত মারপিট ও হামলার ঘটনায় সদরপুর থানার নিহতের ভাই রজ্জব বেপারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যেহেতু পূর্বের মামলায় মান্নান বেপারী মারা যাওয়ায় উক্ত মামলাটি হত্যা মামলায় রুপান্তর করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page