কলমে :-নাজিম উদ্দিন
তাং:-১৬/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ।
_————————————-_
বাবা হল দুঃখের বাক্স
জমা করে রাখে,
বৃদ্ধ হলে তাইতো বাবা
একা একা থাকে।
সংসার চলে বাবার টাকায়
মায়ের পরিশ্রমে,
বাবা মারা বৃদ্ধ হলে
রাখে বৃদ্ধাশ্রমে।
ছেলে মেয়ে বড় হলে
স্বাবলম্বী হয়,
বাবা-মারা বৃদ্ধ হলে
কটু কথা কয়।
ছেলে যখন বিয়ে করে
সংসার তাদের হয়,
বাবা মাকে বোঝা ভাবে
বউয়েরে কথায়।
কিছু কিছু বউ আছে
মেয়ের মতন,
শশুর শাশুড়িকে তারা
করে যতন।
*********************


মন্তব্য