১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫ আগ্নেয়াস্ত্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৯.৪৮% হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত: আর্জেন্টিনা ফুটবল প্রধান সৌদি আরব ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রার্থিতা বাতিল নিয়ে তীব্র বিতর্ক ও আপিলের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে ফেরা নিশ্চিত করলেন নাথান লায়ন, দিলেন ট্র্যাভিস হেডের সার্টিফিকেট
আন্তর্জাতিক:
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক
     
             

শীতকালে কেন ঘি খাবেন?

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দেশে এখন কুয়াশা ঘেরা প্রকৃতি আর ভোরের শিশির জানান দিচ্ছে শীত আসছে। অর্থাৎ ঘি খাওয়ার উপযুক্ত সময় চলে এসেছে। গরম ভাতে ঘি দিয়ে খাওয়া বাঙালিদের অন্যতম প্রিয় একটি খাবার। বাঙালিদের কাছে ঘি মানেই আকর্ষণের একটা জায়গা। ঘি যে কেবল গরম ভাতের সঙ্গেই খাওয়া হয় তা কিন্তু নয়। বিভিন্ন সুস্বাদু খাবারে ঘি ব্যবহার করা হয়ে থাকে।

ছোটবেলায় অনেকেই মায়ের কাছে শুনেছেন যে, ঘি খেলে বুদ্ধি বাড়ে। আসলেই তাই, এ ঘি-তে রয়েছে অনেক ধরনের উপকারিতা। বিশেষ করে শীতকালে নানাভাবে শীরের যত্ন নেয় ঘি।

‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চ’- এর প্রতিবেদন অনুসারে, শীতকালীন সর্দি-কাশি কমাতে, শারীরিক দুর্বলতা কাটাতে, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে ঘি-য়ের জুড়ি মেলা ভার।

চিকিৎসকদের মতে, শীতকাল ঘি খাওয়ার একেবারে উপযুক্ত সময়। শরীর উষ্ণ রাখতে ঘি বেশ কার্যকরী। ভিটামিন এ, ডি, ই ও কে সমৃদ্ধ ঘি দৃষ্টিশক্তি ভাল রাখে

শীতকাল বলে নয়, বছরের সব ঋতুতেই যাদের ত্বক শুষ্ক থাকে, তাদের জন্য ঘি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। খাওয়ার পাশাপাশি, এক ফোঁটা ঘি যদি সারা মুখে মালিশ করেন, তাহলে ত্বকে বাড়তি জেল্লা দেবে। এছাড়াও, শীতকালে ঘি খেলে ত্বকও হয়ে উঠবে কোমল ও মসৃণ। ঘি ত্বকে ভিটামিন ই ও ভিটামিন কে সরবরাহ করে। ফলে ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।

ভিটামিন ই সমৃদ্ধ ঘি ত্বকের অকাল বার্ধক্য রোধ করে। ত্বককে করে তোলে সজীব। এছাড়াও, ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও ঘি বেশ উপকারী।

করোনা আবহে অনেকেই বাড়ি থেকে কাজের ফলে আলাদা করে ত্বকের পরিচর্যা করার সময় পাচ্ছেন না। ফলে অত্যধিক পরিশ্রমের ছাপ পড়ছে চোখ-মুখে। কাজের ফাঁকে ক্লান্তি অনুভব করলে চোখের চারপাশে আঙুল দিয়ে হালকা করে ঘি মালিশ করে নিতে পারেন। নিমেষে চোখের ক্লান্তি দূর হবে। আপনাকেও দেখাবে ঝরঝরে ও প্রাণবন্ত।

শীতকাল পড়তেই ঠোঁট ফাটার সমস্যায় নাজেহাল হয়ে পড়েন অনেকেই। তাদের জন্য ঘি হতে পারে মহৌষধি। রাতে শোয়ার আগে বা গোসল করে উঠে আঙুলে করে ঘি নিয়ে ঠোঁটে লাগাতে পারেন। সহজেই উপকার পাবেন।

এছাড়াও ঘিয়ে রয়েছে নানাবিধ উপকার। যেমন- গ্যাস ও হজমের সমস্যা দূর করে, চোখের জ্যেতি বাড়ায়, খিদে বাড়াতে সাহায্য করে, মানসিক উদ্বেগ ও চাপ কমায়, যেকোনো রকম ক্ষত দ্রুত শুকিয়ে দিতে সাহায্য করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রেক্ষাপট: কাতারে খোলা জায়গায় গাড়ি ধোয়া নিষিদ্ধ: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান: আউন্সপ্রতি দাম ৪ হাজার ৯২ ডলার ছাড়াল
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।

You cannot copy content of this page