২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শিশু আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশু আব্দুল্লাহ হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এ সময় শিশু আবদুল্লার মা কান্না করে বলেন, আমার ৫ বছরের ছোট নিষ্পাপ শিশু আব্দুল্লাহকে তার বাব দাদারা এভাবে নির্মমভাবে কেন হত্যা করল তা আমি জানিনা। আমি তাদের নামে মামলা করার পরও পুলিশ তাদের কিভাবে ছেড়ে দেয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে আকুল দাবি জানাচ্ছি।উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর নামক গ্রামে নিখোঁজের ৩ দিন পরে গত ৫ ডিসেম্বর একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহ এর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আব্দুল্লাহ এর দাদা মতিবুর রহমান, ছেলেটির বাবা মাসুদ রানা ও তার দাদিসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন মা রুনা আক্তার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page