২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করেন তারা।ঘন্টাব্যাপি এ কর্মসুচি চলাকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মাহমুদুন নবী রাজা ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, গেল ৮ অক্টোবর বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরিক্ষায় দায়িত্ব পালনের সময় শিক্ষার্থী কর্র্তৃক চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান লাঞ্চিতের শিকার হয়।যা অনাকাঙ্খিত ও দুঃখজনক। শিক্ষার্থীর কাছে একজন শিক্ষকের উপর এমন আচরন মেনে নেয়া যায় না। এ ঘটনায় সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও করেন তারা। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সমাধান না হলে আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষকরা।এর আগে প্রতিবাদ সম্বলিত ব্যানার নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি মৌন মিছিল বের করে শহর প্রদক্ষিন করেন শিক্ষকরা। এ কর্মসুচিতে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও মাধ্যমিকের শিক্ষকরা অংশ নেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page