আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ত্রান বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ আগষ্ট) পুটিবিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ত্রান বিতরণ করা হয়।ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের একান্ত সচিব, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জনাব এরফানুল করিম চৌধুরী।পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন মানিক।ইউ,পি সদস্য আবুল হাশেম, আব্দুর রশিদ, আব্দুল কাদের, পেয়ার মিয়া,পুটিবিলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আ ন ম দিদারুল আলম। যুবলীগ নেতা মোঃ জিহানুর রহমান চৌধুরী,পুটিবিলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান। বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন সহ ছাত্রলীগ এবং যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য