২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

লোহাগাড়ায় ৫ ইটভাটা উচ্ছেদ অভিযানে ৩০ লাখ টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লাইসেন্সবিহীন ও অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী লোহাগাড়ার নিম্নলিখিত ৫টি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস (4BM) মালিক জসিম উদ্দিন।মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-2) মালিক মো. গিয়াস উদ্দিন, রহমানিয়া ব্রিকস (CRB) মালিক নাছির উদ্দিন,মেসার্স ইসলাম ব্রিকস (IBM) মালিক মফিজুর রহমান,মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস (BRB) মালিক নুরুল আলম বাহাদুর।অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অধিদপ্তরের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশগত ছাড়পত্র ও বৈধ নথিপত্র ছাড়া কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না।অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন,পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালসহ র‍্যাব-৭ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় জেলাজুড়ে পর্যায়ক্রমে এ ধরনের আরও অভিযান চালানো হবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page