২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

লামায় মৎস্য অধিদপ্তরাধীন “স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ শাহনেওয়াজ বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানের লামায় মৎস্য অধিদপ্তরাধীন ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের’ আওতায় উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন স্টেকহোল্ডার প্রজেক্ট সহকারী পরিচালক আবদুল্লাহ আল হাসান সহ প্রমূখ। এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানগণ, প্রশিক্ষণ নিতে আসা ক্রিক মালিক, মৎস্য চাষী, জেলে ও প্রকল্পের সুবিধাভোগীরা।জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্য চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি, পার্বত্য জনগণের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধি এবং সরকারের দারিদ্র হ্রাসকরণই প্রকল্পের উদ্দেশ্য। তাছাড়া প্রকল্পের চারটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। তা হল- ক্রিক/জলাশয়/জলাধারের পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নের মাধ্যমে মাছের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি, ক্রিক-সংশ্লিষ্ট সুফলভোগীদের মাছ চাষের বিভিন্ন প্রযুক্তির বিষয়ে দক্ষতা উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর/প্রান্তিক জনগোষ্ঠির পুষ্টি চাহিদা পূরণ ও সংশিষ্ট সুফলভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি।প্রকল্পের প্রধান কার্যক্রম গুলো হচ্ছে- তিন পার্বত্য জেলায় ২৬টি উপজেলায় ৮১৪টি ক্রিক উন্নয়নের জন্য বাঁধ ও ড্রেন নির্মাণ, প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত ৮০টি ক্রিক মেরামত ও সংরক্ষণ, প্রকল্প মেয়াদের প্রকল্প এলাকায় ৭৫৪০জন সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদানে দক্ষতা উন্নয়ন, ৩৬০০ দরিদ্র মৎস্যজীবি জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থানে সহায়তা প্রদান, ৭টি মাছের অভয়াশ্রম স্থাপন এবং প্রকল্প এলাকায় সম্ভাবনাময় ৪টি মৎস্য চাষ প্রযুক্তি প্যাকেজের মাধ্যমে ৮১৪টি প্রদর্শনী খামার স্থাপন।এছাড়া প্রকল্পের আওতায় রাঙ্গামাটিতে ১টি জেলা মৎস্য অফিস, ৩টি পার্বত্য জেলায় ১৫টি উপজেলা মৎস্য অফিস নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ৩টি হ্যাচারী ও ১টি ট্রেনিং সেন্টার মেরামত ও সংষ্কার করা হবে বলে জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page