৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

র‌্যাব-৭ এর হাতে গ্রেফতার হয়ে ফেনীর কিশোর গ্যাং “সোয়াগ-৪৭” এখন শ্রীঘরে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> অবশেষে র‌্যাব-৭ এর পাতা ফাঁদে আঁটকে গেল ফেনীর দুর্ধর্ষ কিশোর গ্যাং “SWAG 47” গ্রুপের প্রধান সন্ত্রাসী মাহী সহ ০৬ জন সদস্য।গ্রেফতারকৃত বিপদগামী ৬ সক্রিয় কিশোর অপরাধীর শেষ ঠিকানা এখন শ্রীঘরে। ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে “SWAG 47”-এর সদস্যদের দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।২৫ এপ্রিল’২৪ ইং বৃহস্পতিবার রাত আনুমানিক ৭.৪৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর চৌকষ আভিযানিক একটি টিম ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকার পাকা রাস্তার উপর অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে তাদের গ্রেফতার করে। র‌্যাবের আভিযানিক টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই ৭/৮ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকেই সন্ত্রাসী ১।মোঃ মাহি (২২), পিতা-মাইনুদ্দিন মানিক,সোনাগাজী,জেলা-ফেনী,২।মোঃ মানিক (১৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম,সুন্দরগঞ্জ,জেলা-গাইবান্ধা, ৩। মোঃ বাবু (১৯), পিতা- মৃত আবুল হোসেন, সাং-বারাই গনি, ৪। মোঃ আসিফ (১৮), পিতা-মৃত স্বপন, সাং-মিয়াজী রোড, ৫। মোঃ আরমান (১৯), পিতা-রাজিব, সাং-পাঁচগাছিয়া, এবং ৬। মোঃ সৈকত (১৭), পিতা- মাইনুদ্দিন, সাং-সুন্দরপুর, উভয় থানা-ফেনী সদর ও জেলা-ফেনী’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আকটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ধৃত ১নং আসামি মোঃ মাহি’র পরিহিত জিন্সের প্যান্টের পকেট হতে ০১টি স্টীলের চাকু ও এবং ধৃত ৩নং আসামি মোঃ বাবু’র পরিহিত জিন্সের প্যান্টের পকেট হতে ০১ টি ফোল্ডিং চাকু উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা ফেনী জেলার বিভিন্ন এলাকার স্থানীয় কথিত “SWAG 47” নামক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল এবং তারা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page