১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

র‌্যাবের জালে ১৫ কোটির ইয়াবা চালান ৫ রোহিঙ্গাসহ গ্রেফতার ৯

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় সমুদ্রপথে আসা মাদকের একটি বড় চালান জব্দ করেছে র‌্যাব-৭। গত ১০ এপ্রিল দিবাগত রাতে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে একটি ফিশিং বোটে করে মাদকের একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অবস্থান নেয়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন রোহিঙ্গা নাগরিক এবং ৪ জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।আটককৃত ৫ রোহিঙ্গা নাগরিক হলেন, উখিয়া ক্যাম্পের সৈয়দ আলম (৪৫) সুলতান আহম্মদ (৫৫) মোঃ ইউসুফ (৪৫), মোঃ কাসিম (৩০) এবং মোঃ ইসমাইল (৪০)। এছাড়া টেকনাফ ও মহেশখালীর স্থানীয় চারজন হলেন-শাহ আলম (৩৫)আজম উল্লাহ (৫৭)মোঃ ফারুক (২৫) এবং ছানাউল্লাহ (৫৭)।গ্রেফতারের পর ফিশিং ট্রলারটিতে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। ট্রলারের ইঞ্জিন রুমের বাম পাশে বিশেষভাবে লুকানো তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সমুদ্রপথ ব্যবহার করে কক্সবাজার সীমান্ত থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে চড়া দামে বিক্রি করে আসছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় সরকারি খালের জায়গা দখল করে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

You cannot copy content of this page