২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

রামুর চৈইন্দা লার পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের: সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্রসহ আহত-৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা লার পাড়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্রসহ পাঁচ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গত ৪ আগষ্ট সন্ধ্যায় রামুর চেইন্দায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় রামু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার বিবরণ ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ আগষ্ট সন্ধ্যায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চেইন্দা লার পাড়া এলাকার মো: ইলিয়াসের পুত্র রামু সরকারি কলেজের ছাত্র সাদ্দাম হোসেন ও জিয়াউর রহমানকে একই এলাকার বজল আহমদ, হাসান, মঈন উদ্দিন ও সাকিবের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী দা,কিরিচ ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন । এই ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কলেজ ছাত্র সাদ্দাম হোসেন ও জিয়াউর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এই ঘটনায় আহতর বড় ভাই জাকের হোসেন বাদী হয়ে রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এদিকে এই ঘটনায় স্হানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ পরপর দুইবার স্থানীয়ভাবে বিচার করে দিলেও তারা বিচার মানে নি। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক এবং তারা দেশের প্রচলিত আইন কানুন মানে না। এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের বিচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা পুনরায় আমাদেরকে হত্যা করার জন্য বিভিন্ন রকম হুমকি দিচ্ছে এবং আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি বলে জানান আহতের বড় ভাই জাকের হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page