কলমে:-নাজিম উদ্দিন।
তাং:-১০/০৪/২০২৪ খ্রিষ্টাব্দ।
**************************
কান্না করে কবর বাসি
রামাদান গেল চলে,
কবরের আজাব বন্ধ ছিল
রামাদানের ছলে।
রামাদান আসবে বছর ঘুরে
কষ্টে রবো সবে,
পবিত্র রামাদান এলে
শান্তি পাব তবে।
কবর থেকে বলছি আমি
শোন মানব জাতি,
লোভে পড়ে পাপ করোনা
এই করি মিনতি।
কবরেতে পাপের মাশুল
দিতে হবে যেন,
জেনেশুনে পাপের মাশুল
দেবে তুমি কেন!
————————————-


মন্তব্য