১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

রাত পোহালে ফটিকছড়ি উপজেলা নির্বাচন ‘দুই নেতায় লড়াই হবে হাড্ডাহাড্ডি’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ ঈমান উল্লাহ (ফটিকছড়ি)>>> আগামী কাল ২১ মে (মঙ্গলবার) ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ভোটারদের মাঝে বিপুল উৎসাহ ও উদ্দীপনা কাজ করলেও উদ্বেগ-উৎকন্ঠাও রয়েছে অনেক। কেমন ভোট হবে কিংবা ভোটের দিন কি ঘটছে এমন নানা উৎকন্ঠার মধ্যে রয়েছেন ভোটারা।এবারের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন আট জন প্রার্থী। চেয়ারম্যান পদে দুইজন,ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী নির্বাচন করছেন।এ নির্বাচনে মূলত নাজিম ও ইরান দুই প্রার্থীর মধ্যে মূল লড়াইটা চলবে।প্রচারণার দিন থেকে শুরু করে প্রার্থীর পক্ষে বেশ সরগরম করে রেখেছিল নেতা কর্মিরা নির্বাচনী মাঠ।উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, চেয়ারম্যান পদে মো. নাজিম উদ্দিন মুহুরি (মোটর সাইকেল),মো. বখতিয়ার সাঈদ ইরান (আনারস),ভাইস চেয়ারম্যান পদে মো. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন (বই),মুহাম্মদ জসিম উদ্দিন (টিউবওয়েল),মুহাম্মদ নাজিম উদ্দিন ছিদ্দিকী (চশমা) ও সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী (তালা),মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন নাহার মুক্তা (প্রজাপতি) এবং শারমিন আকতার নূপুর (ফুটবল) প্রতীকে লড়ছেন।মোটর সাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরি বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে জানান, ‘চেয়ারম্যান নয় সেবক হিসাবে কাজ করবো এটাই আমার অঙ্গীকার।ভোটারদের আমার মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে চেয়ারম্যান পদ উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি ভোটারদের সম্মান অক্ষুণ্ণ রাখবো। ’আরেক চেয়ারম্যান প্রার্থী সাবেক উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান বলেন, ‘আমাকে আনারস মার্কায় ভোট দিবেন।ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ততদিন এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।আমি আপনাদের সুন্দর, শান্ত, স্মার্ট এবং নান্দনিক ফটিকছড়ি উপহার দেব ইনশাআল্লাহ।’নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন।আশা করছি একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।’নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে।উপজেলার মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৬০৭ জন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ

You cannot copy content of this page