২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

রাজশাহী জেলা প্রশাসনের ২৫৩ বছরে পদার্পণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>> রাজশাহী জেলা প্রশাসন ১৭৭২ সালের ১৪মে যাত্রা শুরু করেছিল।বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে জেলা প্রশাসনের পরিসর।১৭৭২ সালে রোপণ করা বীজটি বতর্মানে ২৫৩ বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার (১৪ মে) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে জেলার ১২৫ তম জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।উপস্থিত ছিলেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার- মো. আক্তার জামীল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী,সিনিয়র সহকারী কমিশনার (হিসাব ও নেজারত শাখা) আরাফাত আমান আজিজ,বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আশিক জামানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।এসময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,দেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থাপনায় মাঠ প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য।আর মাঠ প্রশাসনের কর্ণধার হচ্ছে জেলা প্রশাসন। মাঠ পর্যায়ে সরকারের প্রতিভূ হিসেবে সুদীর্ঘ ২৫২ বছর থেকেই রাজশাহী জেলা প্রশাসন জনমানুষের আশ্রয়স্থল,সেবার উৎস, সমাজে শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখা ও ন্যায্য আচরণের প্রতীক এবং শিক্ষা-সংস্কৃতি থেকে শুরু করে আর্থ-সামাজিক অগ্রযাত্রা ও নবতর রুচি নির্মাণের শ্রেষ্ঠতম আধার হিসেবে কাজ করে চলেছে।বিভাগীয় কমিশনার আরো বলেন,জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে অর্পিত রয়েছে।জেলা ম্যাজিস্ট্রেটগণ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি।তাই জেলা প্রশাসন জেলার সার্বিক কর্মকাণ্ড সমন্বয়ের গুরুদায়িত্ব পালন করে থাকে।এক্ষেত্রে রাজশাহী জেলা প্রশাসন ভূমি ব্যবস্থাপনা,জেলা ম্যাজিস্ট্রেসি,মোবাইল কোর্ট পরিচালনাসহ বহুমাত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে শান্তি প্রতিষ্ঠা,অধিকার ও সামাজিক ভারসাম্য রক্ষাসহ উন্নয়নের অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি অনবদ্য ঐতিহ্য লালন করে আসছে।বিভাগীয় কমিশনার আরো বলেন,ঐতিহ্যগতভাবেই জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন,পর্যবেক্ষণ,সমন্বয় ও তদারকিকরণ এবং অগ্রগতি সম্পর্কে সরকারের ঊর্ধ্বতন মহলে নিয়মিত প্রতিবেদন প্রেরণ করে থাকে।২৫৩ বছরে পদার্পণ করায় আমি রাজশাহী জেলা প্রশাসনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।উল্লেখ্য, রাজশাহী জেলার প্রথম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিস্টার সি. ডাব্লিউ বাউটন রাউস ১৭৭২ সালে যোগদান করেছিলেন।সুদীর্ঘ আড়াইশো বছর পরে জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহী জেলার ১২৫ তম জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর হতেই এই জেলার মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ, সরকারি স্বার্থ সংরক্ষণ,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,সরকারি জমি হতে অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা,ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়, মোবাইল কোর্ট ও টাস্কফোর্স পরিচালনা,বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, মুজিব বর্ষ উদযাপন,দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা,জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তথ্য প্রযুক্তির বিস্তার ঘটানো,স্থানীয় সরকার সম্পর্কিত কার্যক্রম মনিটরিং এবং জেলায় সুষ্ঠু সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবেশ অক্ষুন্ন রাখতে সততা,নিষ্ঠা,স্বচ্ছতা,জবাবদিহিতা এবং একাগ্রতার সাথে দায়িত্ব পালন করছেন।জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন,আজকের এই দিনে অর্থাৎ ১৪ মে ১৭৭২ সালে বৃটিশ শাসিত ভারতে ওয়ারেন হেস্টিংস (১৭৩২-১৮১৮) কর্তৃক প্রথম জেলা কালেক্টরের পদ সৃষ্টি করা হয়।ব্রিটিশ আমলে প্রথম সৃষ্ট পদটির নাম ছিলো ডিস্ট্রিক্ট কালেক্টর।এজন্য জেলা প্রশাসকের কার্যালয়কে আজও কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়।ঐতিহ্যগতভাবে তাই এই উপমহাদেশের তথা বাংলাদেশের সবচেয়ে পুরনো পদ এই ‘ডিস্ট্রিক্ট কালেক্টর’ আজ ২৫২ বছর অতিক্রম করে ২৫৩ বছরে পা রাখলো।বাংলাদেশের বর্তমান এবং ভূতপূর্ব সকল সম্মানিত ডিস্ট্রিক্ট কালেক্টরকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page