১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত: আর্জেন্টিনা ফুটবল প্রধান সৌদি আরব ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রার্থিতা বাতিল নিয়ে তীব্র বিতর্ক ও আপিলের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে ফেরা নিশ্চিত করলেন নাথান লায়ন, দিলেন ট্র্যাভিস হেডের সার্টিফিকেট হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা জাতীয় ও আন্তর্জাতিক কৃতিত্বে কাট্টলী সিটি কর্পো: গার্লস স্কুল এন্ড কলেজ!
আন্তর্জাতিক:
ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন
     
             

রাজশাহীর পবায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন এমপি আসাদুজ্জামান আসাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিহাবুল আলম সম্রাট রাজশাহী বিভাগীয় প্রধান >>> বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর উদ্বোধন। সামাজিক বনায়নের মাধ্যমে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পবা উপজেলার রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ উদ্বোধন করেন।০১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০ টায় চর মাঝারদিয়ারে প্রধান অতিথি উপস্থিত থেকে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি’- এবারের বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে তুলে ধরে পরিকল্পনা মাফিক সঠিক স্থানে গাছ লাগানোর পরামর্শ দেন এবং সেগুলোর সঠিক যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাড়ির আঙ্গিনার পতিত ও খালি জায়গায় শাকসবজিসহ ফলমূল ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

(আগস্ট) শোকের মাসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এমপি মোহা. আসাদুজ্জামান আসাদ বলেন,জাতির পিতা ১৯৭২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে নারকেল গাছের চারা রোপণ করে সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন।

১৯৭৪ সালে জাতীয়ভাবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, দেশের ১ ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে পবা উপজেলার প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ,ভেষজ ও অন্যান্য গাছের চারা রোপণ করে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে চিরসবুজ সোনার বাংলা গড়তে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ আরো বলেন,গাছ বায়ুমণ্ডলে অক্সিজেন ছেড়ে দেয়,বাতাস থেকে কার্বনডাইঅক্সাইড শোষণ করে,বায়ুদূষণ রোধ করে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই সুস্থ জীবন ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা প্রয়োজন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান,বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি’র আওতায় পবা উপজেলায় সর্বমোট ২০ হাজার বৃক্ষ রোপণ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চরাঞ্চলে ৫ হাজার বৃক্ষ রোপন করা হবে। তিনি আরও বলেন,দেশ ও জনগণের বৃহত্তর কল্যাণে উপজেলা প্রশাসন এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত- এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু,বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,সহকারী বন সংরক্ষক মেহেদী হাসান,জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলার সভাপতি আবদুল্লাহ খান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবু, আওয়ামী লীগ সভাপতি নেতা আবুল হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page