২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

রাজশাহীতে কিশোর গ্যাং,সাইবার ক্রাইম,ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদকসেবন বিরোধী অনুষ্ঠান অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃআল-আমিন হোসেন,রাজশাহী>>> রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাং,সাইবার ক্রাইম,ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকসেবন বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।গতকাল বুধবার (১৫মে) বিকেল সাড়ে ৫টায়  ইউসেফ মোমেনা বখ্‌শ টেকনিক্যাল স্কুল,রাজশাহী প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে কিশোর গ্যাং,সাইবার ক্রাইম, ইভটিজিং,বাল্যবিবাহ ও মাদকসেবন বিরোধী সচেতনতামূলক সভার আয়োজন করে।উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন,একটা অসংগঠিত সমাজ ব্যবস্থায় নেতিবাচক ফল হলো কিশোর অপরাধ।পারিবারিক কাঠামোর দ্রুত পরিবর্তন,অপসংস্কৃতি ও হতাশা কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান কারণ।তারা এলাকায় আধিপত্য বিস্তারে মাঝেমধ্যেই প্রতিপক্ষের সঙ্গে মারামারি করে।এছাড়াও তারা ইভটিজিং, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরে। তাই যেখানেই কিশোর গ্যাং দেখা যাবে,দ্রুত পুলিশকে তথ্য দিতে সহযোগিতা করতে হবে।তিনি আরও বলেন,যে পরিবার থেকে কিশোর গ্যাং গড়ে উঠবে,সেই পরিবারকে সচেতন করতে হবে।তাদের প্রতি স্নেহ,ভালোবাসা,যত্ন বাড়াতে হবে। পরিবারের সবার মনে রাখতে হবে কিশোর গ্যাং,মাদক, ইভটিজিং একটি পরিবার,সমাজ তথা পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়।সভায় ইভটিজিং,বাল্যবিবাহ,কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ বিষয়ে সচেতন থাকতে স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন,বর্তমান টেকনলজি নির্ভর যুগে সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিত্য নতুন অপরাধ সংগঠিত করছে।সাইবার বুলিংয়ের শিকার হলে বিষয়টি গোপন না রেখে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব টেকনিক্যাল মো: আব্দুল্লাহ আল কামাল,অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page