নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বলেন, ভোট আপনার নাগরিক অধিকার। দলে দলে ভোটকেন্দ্রে এসে সৎ ও ন্যায়ের পক্ষে মোমবাতি প্রতীকে ভোট দিন। তিনি গতকাল ৩১ ডিসেম্বর আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ছৈয়দকুচিয়া, বাদামতল, ভরাপুকুরপাড়, ঝিবাশি হাজিরহাট, বরুমচড়া রাস্তার মাথা, তৈলারদ্বীপ, সরকারহাট, ৫নং বরুমচড়া ইউনিয়নের ছমুদিয়া, গাউছিয়া মাদরাসা, আল্লামা মুফতি সৈয়দুল হাই নঈমীর মাজার, সওদাগর দিঘির পাড়, বটতলী রুস্তমহাট, হাজীগাঁও, পাইরগ্যা পুকুর পাড়, ভগগন শাহ মাজারসহ নানা জায়গায় গণসংযোগ করেন। এ সময় প্রার্থী আগামী ৭ জানুয়ারি মোমবাতি প্রতীকে ভোট আহ্বান করেন। তিনি বলেন, তিনি নির্বাচিত হলে আনোয়ারাকে একটা মডেল উপজেলা করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন। গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের প্রচার সম্পাদক মাস্টার এয়াকুব আলী, আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা আহমদ নুর আল কাদেরী, ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কাজী আরফাত হোসেন, মাওলানা দৌলতুর রহমান, মোহাম্মদ ইসমাইল, পীরজাদা মোজাম্মেল হক নঈমী, মাওলানা এয়ার মোহাম্মদ আনোয়ারী, শাহজাদা আবদুল্লাহ আল মুনতাসির সাঈম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ এমরান, আবছার নাঈম মুন্না, সৈয়দ মোহাম্মদ আবু হাসান, মোহাম্মদ কায়সার খান, মোহাম্মদ নঈম উদ্দিন ইফাত প্রমুখ।


মন্তব্য