২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিলেন নদভী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> মালেশিয়ার পাহাং দেশে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কনটেম্পোরারি এডুকেশন ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ শিরোনামে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।(৫ মে) রবিবার মালেশিয়ার পাহাং রাজ্যে অনুষ্ঠিত এই কনফারেন্সে আইআইইউসির একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।অংশগ্রহণের আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপস্থিতিতে তিনটি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালসমূহের সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- মিশরের আল আজহার ইউনিভার্সিটি, তিউনিসিয়ার আল-জায়তূনা ইউনিভার্সিটি জাহা পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ও মালয়েশিয়ায় সুলতান আহমদ শাহ ইউনিভার্সিটি।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালেশিয়ার পাহাং প্রদেশের মুখ্যমন্ত্রী দাতু শ্রী হাজ্বী রুশদী বিন ওয়ান ইসমাঈল, পাহাং প্রদেশের উচ্চশিক্ষা বিষয়ক, মিশরের আল আজহার ইউনিভার্সিটির চ্যান্সেলর,তিউনিসিয়ার আল-জায়তূনা ইউনিভার্সিটি চ্যন্সেলর, মালয়েশিয়ায় সুলতান আহমদ শাহ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর,চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ,আইআইইউসি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুর রহিম প্রমুখ৷এ সময় ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে আইআইইউসি,কনফারেন্সে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশে ইসলামিক গুণগত মানসম্পন্ন শিক্ষার বিস্তার ঘটাতে আইআইইউসি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উক্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে আবাসন সুবিধাসহ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে ইতিহাস করেছেন।এ সময় তিনি কনফারেন্সে উপস্থিত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে আইআইইউসি ভ্রমণের আহ্বান জানান।

 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page