৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মাদক ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে ১০ মামলার আসামী ডাকাত সর্দার হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিদারুল ইসলাম,চট্টগ্রাম>>> হত্যা,অবৈধ অস্ত্র,মাদক এবং ডাকাতিসহ ১০ মামলার আসামি আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার আব্দুল হান্নান প্রকাশ লিটন(৩৩)’কে চট্টগ্রামের মীরসরাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭-এর আভিযানিক একটি টিম।১৮ মার্চ’২৪ ইং সোমবার গোপন সূত্রে সংবাদ পেয়ে মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় বেলা আনুমানিক ২.১০ টার সময় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।চট্টগ্রামের র‌্যাব-৭ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত ডাকাত সর্দার আব্দুল হান্নান প্রকাশঃ লিটন বিভিন্ন সময় খুন,রাহাজানী,অবৈধ অস্ত্র,মাদক ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলার পলাতক আসামী হয়ে আত্মগোপনে লুকিয়ে বেড়াচ্ছিল,র‌্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে আভিযানিক একটি টীম মীরসরাই থানার মিঠাছড়া বাজারে সাঁড়াষি অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ এই ডাকাত সর্দার,হত্যা,ডাকাতি,অবৈধ অস্ত্র এবং মাদক মামলার সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা আব্দুল হান্নান প্রকাশঃ লিটনকে গ্রেফতার করে। আসামী আব্দুল হান্নান প্রকাশঃ লিটন (৩৩), পিতা- আব্দুল হাই প্রকাশঃ জাহাঙ্গীর, সাং- ফাজিলপুর, থানা ও জেলা- ফেনী।গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজত হতে ০১ টি মোটরসাইকেল ও নগদ ১১,৪০০ টাকা উদ্ধার করা হয়।এছাড়াও ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়,সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অন্যান্য গুরুতর অপরাধ করে আসছিল।সিসিডিএস পর্যালোচনা করে ধৃত আসামীর আব্দুল হান্নান প্রকাশঃ লিটন এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা মামলা-০১টি, ডাকাতি মামলা-০৭টি,অবৈধ অস্ত্র মামলা-০১টি এবং মাদক সংক্রান্ত -০১ টি সহ সর্বমোট ১০টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ এর দায়িত্বশীল সুত্রঃ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ
চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
চাটখিলে মোহাম্মদ আলী তরফদারের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
দেবিদ্বারের কাচিসাইরে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট
পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা।

You cannot copy content of this page