২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা জামু ফকিরকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কক্সবাজার জেলা সংবাদদাতা।।  কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পর গৃহবধূ ও তার স্কুলপড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ওই সময় ব্যবসায়ী বাড়িতে না থাকায় তার স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে বাড়িতে ছিলেন। ডাকাতরা তাদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে মা ও মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের দাবি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশের নেতৃত্বে একাধিক পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মঙ্গলবার (৯ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন (২৩), কেফায়েত হোসেন (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), মেহেদী হাসান (২৪) ও মোহাম্মদ তারেক (২৬)। তারা সবাই মাতামুহুরী উপজেলার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতি ও ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজনের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান
সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ
পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম
সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা জামু ফকিরকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের

You cannot copy content of this page