১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

বিয়ের দাবিতে অনার্স স্কুল পড়ুয়া মেয়ের অনশন, বেকায়দায় শিক্ষক পরিবার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>>রাজশাহীর তানোর উপজেলা কৃষক লীগের সভাপতি ও পাড়িশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকমল সাহার পুত্র জয়ন্ত কুমার সাহার সঙ্গে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশনে বসেছেন অনার্স পড়ুয়া এক ছাত্রী।ওই ছাত্রীর বাড়ি পঞ্চগড় জেলায়।গত ১৬ জুন রোববার থেকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের পাড়িশো গ্রামের প্রধান শিক্ষক রামকমল সাহার বাড়িতে ওই ছাত্রী অনশনে বসেছেন।এতে বেকায়দায় পড়েছেন ওই শিক্ষক পরিবার।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,এদিন সন্ধ্যায় অনার্স পড়ুয়া ওই শিক্ষার্থী প্রেমিক জয়ন্ত কুমার সাহার খোঁজে তার বাড়িতে আসে।কিন্তু তার আশার খবরে কৌশলে প্রেমিক জয়ন্ত পালিয়ে যায়।এসময় ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে তার বিয়ে না দিলে আত্মহননের হুমকি দিয়ে অনশনে বসে।অনশনে বসা ওই শিক্ষার্থীর ওপর মানসিক চাপ প্রয়োগে তার জীবন অনেকটা সংকটাপন্ন হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রামকমল সাহার পুত্র জয়ন্ত কুমার সাহা একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।মোবাইল ফোনের সূত্রে পরিচয় এবং প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্কে একাধিকবার দৈহিক মিলন হয়েছে বলেও ওই ছাত্রী দাবি করছেন।কিন্তু তিনি তাকে বিয়ের কথা বলায় প্রেমিক জয়ন্ত বিয়ে করতে অস্বীকার ও তার সঙ্গে সম্পর্ক নেই বলে সাফ জানান দেয়।ফলে বাধ্য হয়ে ওই শিক্ষার্থী জয়ন্তের সঙ্গে বিয়ের দাবিতে অনশনে বসেছে।এবিষয়ে জয়ন্ত কুমার সাহা এমন অভিযোগ অস্বীকার করে বলেন,ওই মেয়ে তাকে ফাঁসাতে চাইছে।তার সঙ্গে কোন প্রেমের সম্পর্ক গড়ে উঠেনি।তবে,শিক্ষক রামকমল সাহা বলেন- ব্যাপারটি নিয়ে মানষিক চাপে আছি।মেয়ের পরিবারের লোকজন আসলে সমাধানের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসির দায়িত্বরত এসআই আনোয়ার হোসেন বলেন,বিষয়টি তিনি স্থানীয় লোক মাধ্যমে জেনে অপ্রীতিকর কোন ঘটনা এড়াতে মেয়ের পরিবারকে খবর দিয়েছেন।তারা আসলে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ

You cannot copy content of this page