২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিদেশী রিভলবারসহ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

শুক্রবার সন্ধ্যায় পাবনার আমিনপুর থানার কাজিরহাট ঘাটের স্পিড বোর্ড পন্টুনের উপর অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। আটককৃত অস্ত্র ব্যবসায়ীর নাম মোঃ সহিদুল ইসলাম (৩৫)। সে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বংখরি গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে। র‌্যাব জানায়, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন দড়ি শরিফপুর গ্রামস্থ যমুনা নদীর পাশে কাজিরহাট ঘাটের স্পিড বোর্ড পন্টুনের উপর’ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবারসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। র‌্যাব বলছে, অস্ত্র ব্যবসায়ী সহিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page