২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বিএনপির মহাসচিবের নামে ফেসবুকে কটুক্তি করায় ৫শ কোটি টাকার মানহানির মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান মন্ত্রীর কল্যান তহবিল থেকে ৫০ লক্ষ টাকার অনুদান নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গেছেন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আদালতে ৫শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে ফেসবুকে অপপ্রচার চালানো যুবক মেহেদী হাসান রনিকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন।মামলার আসামী মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে বলে মামলার বিবরনে জানাযায়।মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, একজন সুনামধন্য রাজনীবিদের বিরুদ্ধে সরকারি মদদে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করায় ৫শ কোটি টাকার মানহানি হয়েছে। একারণে দন্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামে মামলা দায়ের করলে মামলাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page