২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বান্দরবান সুয়ালক কদুখোলা নূরানী তালীমুল কুরআন হেফজখানা ও এতিমখানার ইফতার মাহফিল সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া।।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক কদুখোলা নূরানী তালীমুল কুরআন হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এতিমদের সাথে ইফতার:
মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের সাথে এক কাতারে বসে ইফতার করেন আমন্ত্রিত অতিথিরা। এতে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য এবং এতিমদের সেবা করার ফজিলত নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
মাহফিলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাতা সদস্য এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও সকলের সহযোগিতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রফেসর সিরাজুল ইসলাম এবং আহ্বায়ক ছিলেন মাস্টার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক বান্দরবান বিশ্ববিদ্যালয়ের লেকচারার মোঃ তহীদুল ইসলাম মাছুম, তুহিনসহ স্থানীয় সমাজসেবক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করায় মাদ্রাসা প্রশাসন উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page