২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বান্দরবানে জিপ খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের, আহত ৮

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বান্দরবান সংবাদদাতা

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জিপ গাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ পর্যটক আহত হয়েছেন।শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, জিপটি পর্যটনকেন্দ্র কেউক্রাডং পাহাড় চূড়া থেকে পর্যটকদের নিয়ে রুমার উদ্দেশে যাচ্ছিল। পথে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার পর কেউক্রাডং সেনা ক্যাম্পের সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে। বর্তমানে হতাহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে। এছাড়া গুরুতর আহত পাঁচজনকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। হতাহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায় নি। পর্যটকরা ঢাকা থেকে গতকাল বগালেকে বেড়াতে গিয়েছিল।রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতদের উদ্ধার করা হচ্ছে। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page