২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ার মির্জাখীল দরবারে ঈদুল আজহা উদযাপন। বার বার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা একটি মুখ ❝লিয়াকত আলী মেম্বার❞ ঈদে আসছে না পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ কক্সবাজারের কণ্ঠশিল্পী ইফতির ঈদুল আজহার শুভেচ্ছা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কণ্ঠশিল্পী শিমলা শিবপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ ফেসবুক মন্তব্য ঘিরে প্রবাসী পরিবারের উপর হামলা, উল্টো ছাত্রদল নেতার মামলা সুনামগঞ্জের শাল্লায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসএসপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আঃ মান্নান মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর খাঁন আসাদুজ্জামান এর জন্মদিন আজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> আজ ১৯ আগস্ট ২০২৩ সত্য ও সুন্দরের নিরন্তর অভিযাত্রী বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর শুভ জন্মদিন। তিনি একাধারে একজন কবি, কথাশিল্পী, গবেষক, গীতিকার, সুরকার এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ঐতিহ্যবাহী ভৈরব নদী সংলগ্ন দোহাজারী গ্রামে তাঁর জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্নাতক সম্মান ও ১৯৯৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অতঃপর তিনি ২০০৮ সালে এমফিল (১ম পর্ব) কৃতিত্বের সাথে সম্পন্ন করেন এবং ২০১৫ সালের ২৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয়: The poetic values of the songs of Gouriprasanna Majumdar and Pulak Bandyopadhyay. গবেষণা তত্তাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, বরেণ্য শিক্ষাবিদ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার মাননীয় উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। একই সাথে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ২০১৩ সালে এলএলবি এবং ২০১৫ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ড. খান আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষে থাকাকালীন সহপাঠী, অগ্রজ ও অনুজদের সাথে নিয়ে ১৯৯৭ সালের ১ ডিসেম্বর সোসাইটি ফর এনলাইটেনিং নেশন (SOFEN) নামক একটি অরাজনৈতিক শিক্ষা, সংস্কৃতি, মানবকল্যাণধর্মী ও গবেষণামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে মানুষ ও মানবতার সেবায় সুদীর্ঘ পঁচিশ বছর যাবৎ নিজেকে নিমগ্ন রেখেছেন, যা তাঁর মানবসেবা ব্রতের এক উজ্জ্বল উদাহরণ। তিনি জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সামাচার, দ্য ডেইলি বাংলাদেশ ডাইরি ও মাসিক অপরাজেয় বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক। এছাড়াও তিনি দেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান IT Bangla Ltd. এর চেয়ারম্যান, SOFEN Innovation Ltd. ও SOFEN Technologies Ltd. এর ব্যবস্থাপনা পরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। বহুমুখী প্রতিভাধর কবি ড. খান আসাদুজ্জামান রচিত “ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য” শীর্ষক কাব্যগ্রন্থটি মূলত বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের নানাবিধ প্রেক্ষাপটের আলোকে রচিত একটি বিষয়ভিত্তিক, গবেষণাধর্মী ও তথ্যবহুল ব্যতিক্রমী কাব্যপ্রয়াস। বঙ্গবন্ধুর মতো একজন আপসহীন নির্ভীক স্বপ্নদ্রষ্টা মহান নেতার সমগ্র জীবনের কথা অর্থাৎ ব্যক্তিজীবন, ছাত্রজীবন, ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের সূচনা, চূড়ান্ত বিজয় অর্জন এবং সোনার বাংলা গড়ার সুস্বপ্নের নানা বিষয়ে এই কবি কাব্য ভাষায় যা তুলে ধরেছেন, তা হাজার পৃষ্ঠায় রচিত কোন বীর মহাবীরের জীবনালেখ্যের চেয়ে কোনো অংশেই কম নয়; আর কবিতায় যে এটি সম্ভব তা তিনি তাঁর একাব্যে দারুণভাবেই প্রমাণ করে দিয়েছেন। ইতঃপূর্বে প্রকাশিত ড. খান আসাদুজ্জামানের সাম্প্রতিককালের রোমান্টিক ও জীবনধর্মী মৌলিক কাব্যগ্রন্থ’ ‘অপত্য প্রশ্রয়’ আশানুরূপভাবে পাঠক নন্দিত হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্মরণে তাঁর সম্পাদিত কাব্যগ্রন্থ “বাংলার মাটি ও মানুষের বন্ধু: বঙ্গবন্ধু, শত কবির শত কবিতা”, সংগীতবিষয়ক গ্রন্থ: “গৌরীপ্রসন্ন মজুমদারের নির্বাচিত গীতি সংকলন”, “পুলক বন্দোপাধ্যায়ের নির্বাচিত গীতি সংকলন” প্রকাশিতব্য গ্রন্থসমূহের ছাপার কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।“ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য” গ্রন্থটির শেষ অংশে বঙ্গবন্ধুর মহিমাময় জীবনের আলোকে ড. খান আসাদুজ্জামানের কথা ও সুরে দশটি মৌলিক গান সংকলিত হয়েছে। কবি, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ড. খান আসাদুজ্জামান সর্বদা তাঁর রচনা ও গায়কীতে গতানুগতিকের পরিবর্তে একটু ভিন্নতা তথা ভিন্ন ঘরনার অবতারণা করে থাকেন। উল্লেখ্য যে, তার প্রতিষ্ঠানে সকল কর্মকর্তাদের সব সময় ভালো মন্দ খোঁজ খবর রাখেন,শুধু তাই নয় উনার পত্রিকার কোন প্রতিনিধিদের যেকোনো সমস্যায় তুমি সাহায্য সহযোগিতা করেন,সমগ্র বাংলাদেশের প্রতিনিধিরা মনে করেন,সম্পাদক হিসেবে সর্বশ্রেষ্ঠ তিনি, যার যার বহুমাত্রিক গুনাগুন রয়েছে ৷একই সাথে কাব্যসুধা ও সুরের রস অবগাহন করতে এ কবির রচিত কবিতা ও গান সম্বলিত ব্যতিক্রমী এই গ্রন্থটি বর্তমান প্রজন্মের জন্য এক প্রদীপ্ত ও প্রাণবন্ত প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে বলে মনে সচেতন মহল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page