২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ময়মনসিংহের সন্তোষপুর শালবন: ইকোপার্ক প্রকল্পের সাথে কৃষিনির্ভর জীবিকার সমন্বয় প্রয়োজন তরুণ নির্মাতাদের জন্য ২৫ লাখ টাকার ফান্ড: শুরু হচ্ছে অ্যাডফা শর্ট ফেস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন গভীর সংকটে সিটি গ্রুপ: ঋণের পাহাড় ও লোকসানের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
আন্তর্জাতিক:
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ
     
             

বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মাস্টার শিহাব অভিনন্দিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম>>> চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ২০২৪ সালের মাধ্যমিক স্কুলের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ডাইনামিক শিক্ষক খ্যাত গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শিহাব উদ্দিন।প্রতিযোগিতা মুলক এ নির্বাচনে অনেককে ডিঙ্গিয়ে শ্রেষ্ঠত্বের গৌরব ও খেতাব অর্জন করতে হলে মুলতঃ অনেকগুলো ক্রাইটেরিয়ায় কর্মদক্ষতা কর্মচঞ্চলতা ও অর্জনকে বিবেচনায় এনে শ্রেষ্ঠত্বের খেতাব অর্জন করতে হয়। ছাত্র জিবনে তুখোড় মেধাবী এ শিক্ষক পেশাদারিত্বে এসে তাঁর সৃজনশীলতা,বুদ্ধিমত্তা,কর্মচঞ্চলতা এবং কর্মদক্ষতা দিয়ে নিজের অর্জনের পাশাপাশি স্কুলের শিক্ষার অভূতপূর্ব মানোন্নয়ন করতে সক্ষম হয়েছেন।জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি শিক্ষাক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল,কলেজ ও মাদ্রাসা) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করে থাকেন।এতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি।বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গত ২ মে’২৪ ইং বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক স্মারকমুলে।মোহাম্মদ শিহাব উদ্দিন ১৯৯২সালে পদার্থ, রসায়ন ও গনিত বিষয় নিয়ে বিএসসি পাস করে ১৯৯৪ সালের ১০ জানুয়ারী কুতুবদিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বশর চৌধুরীর অনুপ্রেরনায় সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতা পেশায় যোগদান করে তাঁর শিক্ষকতা জিবন শুরু করেন এবং শিক্ষকতা পেশায় তাঁর সৃজনশীলতা,কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার ফলে ২০০৪ সালে একই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন করার পর ২০২০ সালের ১৩ আগস্ট ঐতিহ্যবাহী গন্ডামারা বড়ঘোনা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের এ কৃতিসন্তান ব্যক্তিজিবনে বিবাহিত এবং তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।শ্রেষ্ট প্রধান শিক্ষক হওয়ার জন্য অনেক সম্মানিত প্রধান শিক্ষক আবেদন করেছেন।সম্মানিত বিচারক মন্ডলী যাছাই বাছাই করে এ ফলাফল ঘোষণা করেছেন।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ সহ সকল বিচারক মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, আমার এ অর্জনের ইতিবাচক প্রভাবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও শিক্ষকমন্ডলীরা উৎসাহিত ও অনুপ্রানিত হবে, বিদ্যালয়ের প্রতি অভিভাবক ও এলাকাবাসীর আস্থা বৃদ্ধি পাবে, সর্বোপরি বিদ্যালয়ের শিক্ষার ক্রম মানোন্নয়নে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় আগামীতে আশাতীত উন্নতি করবে। তাঁর এ অর্জনের জন্য তিনি স্কুলের পরিচালনা পর্ষদ, সকল অভিভাবক ও ছাত্র ছাত্রীদের ভূমিকার কথা কৃতজ্ঞতা সহ স্বিকার করে আগামীতেও সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শিহাব উদ্দিন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় তাৎক্ষনিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গন্ডামারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মুরাদ চৌধুরী বলেন, “মাস্টার শিহাবের এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত, আমাদের দৃঢ় বিশ্বাষ, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে আগামীতে আশানুরুপ ভূমিকা রাখবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___

You cannot copy content of this page