৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মা–বোনদের অপমান করা হচ্ছে, আমি তার প্রতিবাদ করি: জামায়াতের আমির সন্তানের ভবিষ্যৎ মনে রেখে ভোট দিন: সাতকানিয়ায় জেলা প্রশাসক আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা গণজোয়ারে উঠেছে জনতার দলের কলম প্রতীক । চট্টগ্রাম বন্দরে আন্দোলনরত আরও সাত কর্মচারী বদলি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের রাজশাহী দামকুড়ায় পলাশ মেম্বার হত্যা সীমান্ত এলাকা থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান প্রার্থী এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং, চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশী কোম্পানীকে ইজারাঃ আন্দোলনে অচল বন্দর, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষনা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • বাঁশখালীর সাধনপুরের ইউপি চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক কে. এম. সালাহ্ উদ্দিন কামালের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
  • বাঁশখালীর সাধনপুরের ইউপি চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক কে. এম. সালাহ্ উদ্দিন কামালের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বাঁশখালী উপজেলা (চট্টগ্রাম) প্রতিনিধি>>> সালাহ্ উদ্দিন ফারুকী।বাঁশখালীর সাধনপুর বৈলগাঁও এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ (৪০) ও তার বাবা মোহাম্মদ ইদ্রিছের (৬৫) ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার (১৬ মে) কে. এম সালাহ উদ্দিন কামালসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।মো. ইলিয়াছের পিতা মোহাম্মদ ইদ্রিছ বাদী হয়ে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন।জানা যায়,গত ৮ মে রাস্তা উদ্বোধন করার জন্য সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারে যান বাঁশখালীর বর্তমান সাংসদ মুজিবুর রহমান সিআইপি।এসময় সাংসদের নির্দেশে সেখানে হাজির হন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল ও স্থানীয় ইউপি সদস্যরা।এসময় সাংসদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ অতর্কিতভাবে দলবল নিয়ে চেয়ারম্যান সালাহউদ্দিন কামালের ওপর আক্রমণ করেন।এদিকে চেয়ারম্যান সালাহউদ্দিন কামালের বিরুদ্ধে মামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইউপি চেয়ারম্যান সমিতি বাঁশখালী উপজেলা শাখা।বাঁশখালীর সব ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন।এ বিষয়ে বৈলছড়ি ইউনিয়ন পরিষদের কফিল উদ্দিন একুশে পত্রিকাকে বলেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অতর্কিতভাবে দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে হামলা করে সামাজিক সম্মান বিনষ্ট করা পরবর্তী কাল্পনিক ঘটনা সাজিয়ে, বাদী সৃষ্টি করে পরিকল্পিতভাবে মামলা দায়ের করা খুবই নিন্দনীয়। আমরা এ ঘটনায় উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক কে. এম. সালাহউদ্দিন কামালের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।’অপরদিকে চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামালের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছে সাধনপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা।সাধনপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. দেলোয়ার হোসেন বলেন, ‘একজন সম্মানিত জনপ্রতিনিধিকে প্রকাশ্যে অতর্কিতভাবে দলবল নিয়ে আক্রমণ করার পর উল্টো তার বিরুদ্ধে মামলা দেওয়ায় আমরা অপমান ও অসম্মান বোধ করছি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page