৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> ব্যবসা ও বানিজ্য >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ৬ টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ১৫০ মন মাছ জব্দ
  • বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ৬ টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ১৫০ মন মাছ জব্দ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

    চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৬ জন ব্যবসায়ীকে ৬ টি মামলা প্রদান করে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান পুর্বক তা আদায় করে সরকারী কোষাগারে জমা করা হয়েছে। এসময় রং মিশিয়ে মাছ বিক্রি করার অপরাধে ১৫০ মন জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।৩ অক্টোবর’২৩ ইং মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার শিল্কুপ ইউনিয়নের টাইমবাজার ও পুঁইছড়ী ইউনিয়নের নাপোড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে বাজার মনিটরিং-এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ঠ ধারায় ব্যবসায়ীদের বিরুদ্ধে ৬ টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একিই সাথে সকল ব্যবসায়ীদের সরকারী আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন ইউএনও কার্যালয়ের কর্মকর্তা, বাঁশখালী থানার পুলিশ, আনসার সদস্য ও স্ব স্ব এলাকার গ্রাম পুলিশগন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও অপরাধে ৬ জন ব্যবসায়ীকে সুনিদ্দৃষ্ঠ আইনে মামলা প্রদান করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে একিই সময় বাজারে রং মেশানো মাছ বিক্রি করার সময় তা জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অভিযানে অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে। বাজার নিয়ন্ত্রন, জনস্বাস্থ্যের সুরক্ষা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কোন ধরনের সামাজিক অপরাধকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page