১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের চট্টগ্রামে দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ১৪৫ আগ্নেয়াস্ত্র চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাসের হার কমে ৫৯.৪৮% হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ফ্যাসিবাদ ও খুনের রাজনীতি আর চলবে না: গাইবান্ধায় জামায়াত আমির মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত: আর্জেন্টিনা ফুটবল প্রধান সৌদি আরব ফুটবল ফেডারেশনের নির্বাচন: প্রার্থিতা বাতিল নিয়ে তীব্র বিতর্ক ও আপিলের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে ফেরা নিশ্চিত করলেন নাথান লায়ন, দিলেন ট্র্যাভিস হেডের সার্টিফিকেট
আন্তর্জাতিক:
ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনের দাবি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর আবারও সামরিক শক্তি বাড়াচ্ছে জার্মানি ও জাপান হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড: টাইফুন ডলফিনের প্রভাবে তীব্র দাবদাহ ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্বে নতুন উচ্চতা ভারতে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান বিদ্বেষ ও সহিংসতা নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রেক্ষাপট: দিল্লির ছায়া পেরিয়ে বিশ্বমঞ্চে: বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন মানচিত্র চীনের উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত: রেড অ্যালার্ট জারি, হাজারো ফ্লাইট বাতিল ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক
     
             

ফুলবাড়িতে খরায় চৌচির ফসলের মাঠ! সম্পূরক সেচ চালু করার আশ্বাস।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

পুরো বর্ষা মৌসুমে হাতে গোনা কয়েকদিন মাত্র বৃষ্টি হওয়ার পর আর মেঘের দেখা নেই। দিনাজপুরের ফুলবাড়ীতে প্রকৃতির এ বৈরী আচরণ প্রচন্ড খরায় মাঠ পুড়ে চৌচির হয়ে যাচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় রোপা আমন চাষে সময়মতো জমিতে হাল দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বরেন্দ্র সম্পূরক সেচ চালু না হওয়ায় নিজ উদ্যোগে শ্যালো মেশিন বসিয়ে জমিতে পানি দিতে কৃষকের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। তবে সম্পূরক সেচ দ্রুত চালু করতে বরেন্দ্রকে চিঠি দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নসহ পৌরসভায় চলতি মৌসুমে ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন রোপণ করা হয়েছে। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৭১৮ মেট্রিকটন। গতবছর ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়। সেবছর ফসল উৎপাদন হয়েছিল ৫৪ হাজার ৩১৯ মেট্রিকটন। বৃষ্টি না হওয়ায় কৃষকরা জমিতে হাল চাষ করতে পারছেন না। বুধবার (২৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এক মাস আগে যেসব জমিতে পানি ছিল, সেসব জমিতেও এখন বৃষ্টি না হওয়ায় ফেটে চৌচির হয়ে গেছে। খাঁ খাঁ করছে মাঠের পর মাঠ। প্রথমদিকে বৃষ্টিময় আবহাওয়া দেখে বিভিন্ন এলাকায় ধান রোপণ করলেও টানা কয়েক দিনের প্রখর রোদে মাটি শুকিয়ে ফেটে গেছে। রোপণ করা ধানের গাছগুলোও পানির অভাবে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। এমন খরার কারণে সেচপাম্পের ওপর নির্ভর করতে হবে কৃষকদের। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বাড়বে ধানের উৎপাদন ব্যয়। তবে, কিছু এলাকায় নালা এবং পুকুরের পানি সেচ দেয়াসহ শ্যালোমেশিন দিয়ে পানি দিয়ে সামান্য পরিমাণ জমিতে ধান রোপণ শুরু হয়েছে।
উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কৃষক আব্দুল খালেক, জলিল মিয়া, শফিকুল ইসলাম, মানিক মিয়াসহ কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, খরায় মাঠ পুড়ে চৌচির হয়েছে। জমিতে হাল দেওয়া যায়নি। বৃষ্টি হলে এত দিন জমি তৈরি করা হতো, সময়মতো রোপা আমন ধান রোপণ করা সম্ভব হতো।
উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের দাশপাড়া গ্রামের কৃষক মদন রায় বলেন, অনাবৃষ্টির কারণে আমন চাষের আবাদ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ফলে জমিতে সম্পূরক সেচের মাধ্যমে আমন ধানের চারা রোপণ করতে হচ্ছে। এতে ফলন খরচ বেড়ে যাবে। আলাদীপুর ইউনিয়নের তালতলা গ্রামের কৃষক জগেশ চন্দ্র রায় ও মোহনী কান্ত রায় বলেন,  এ বছর বৃষ্টিপাত কম হয়েছে। তাই আমন ধান আবাদে হতে হচ্ছে অনেকটা সেচনির্ভর। স্যালো ইঞ্জিন দিয়ে জমিতে সেচ এবং ট্রাক্টর দিতে চাষাবাদ করতে গিয়ে কৃষকের খরচ অনেক বেড়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, প্রচন্ড খরার কারণে কৃষকরা জমিতে হাল চাষ দিতে পারছেন না। সম্পূরক সেচ চালু করতে ইতোমধ্যে বরেন্দ্রকে চিঠি দেয়া হয়েছে। উপজেলায় ইতোমধ্যে ১ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন রোপণ শেষ হয়েছে। তাপমাত্রা বেশি থাকলে সুগন্ধি ধানে সুগন্ধি ভাব কমে যাবে। তাই ১৫ থেকে ২০ দিন পরে ব্রি-ধান ৩৪ জাতের ধান রোপণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ: পীরগাছা থানার চার পুলিশ সদস্য প্রত্যাহার
বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল
প্রেক্ষাপট: কাতারে খোলা জায়গায় গাড়ি ধোয়া নিষিদ্ধ: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান: আউন্সপ্রতি দাম ৪ হাজার ৯২ ডলার ছাড়াল
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক

You cannot copy content of this page