২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

প্রশাসনের পদত্যাগের দাবিতে টানা ২য় দিন আন্দোলন করছেন চবি শিক্ষার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চবি প্রতিনিধি >>>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টায় প্রশাসনের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এখানে আধাঘন্টা অবস্থান করে ‘স্বৈরাচারের দোসরদের চবিতে ঠাঁই নাই,’ ‘ভ তে ভিসি, তুই দালাল তুই দালাল,’ ‘প তে প্রক্টর, তুই দালাল তুই দালাল,’ ‘এক দফা এক দাবি, প্রশাসন তুই এখনি যাবি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে সকাল সাড়ে ১১টায় মিছিল নিয়ে শহীদ মিনার থেকে জিরো পয়েন্টে এসে চবির মূল ফটকে তালা দেন তারা৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ( সোয়া ১টা) শিক্ষার্থীরা চবির মূল ফটকে অবস্থান করছেন।

এ বিষয়ে চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমান নির্লজ্জ প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠীর সাথে আপোষ করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বহাল এবং হলগুলো একটা পক্ষের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করছে। তাই এই প্রশাসনকে দ্রুত পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।

চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু নির্দিষ্ট গোষ্ঠীর সাথে বসেছে, মিটিং করেছে এবং আমাদের যে দাবি সেগুলো বাস্তবায়িত না হয় সেই পদক্ষেপ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে তুলে দেওয়ার পায়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই পায়তারা করা বন্ধু করুন এবং আজকের মধ্যে পদত্যাগ করুন।

উল্লেখ্য, চবির উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক ও প্রশাসন), প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে গতকাল দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে কেউ পদত্যাগ না করাই উপাচার্যের বাসভবন, প্রক্টরের কার্যালয় এবং চবির মূল ফটকে তালা দেয় তারা। আজও একই দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত ও দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন
চন্দনাইশে কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে মৃত্যুর ঘটনায় অভিযোগ, স্বামী আটক
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত

You cannot copy content of this page