২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

প্রেস বিজ্ঞপ্তি >>> আইআইইউসির টাকায় সস্ত্রীক যুক্তরাষ্ট্রে ভিসি’ শিরোনামে ১৮ এপ্রিল ২০২৪ তারিখ কতিপয় পত্রিকায় প্রকাশিত সংবাদ আইআইইউসি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।আইআইইউসি কর্তৃপক্ষের এ বিষয়ে বক্তব্য হলো, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আইআইইউসির সকল নিয়ম-নীতি মেনেই গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। আইআইইউসি’র সংশ্লিষ্ট সকল দপ্তর উপাচার্যের এই যুক্তরাষ্ট্র সফর সম্বন্ধে আগে থেকেই অবগত আছে। তিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি’র সাথে আইআইইউসির পক্ষে সমঝোতা স্মারক সাক্ষর করেছেন। এছাড়া আরো বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক ও সম্পর্ক উন্নয়নের কাজ চলছে। প্রকাশিত সংবাদে উল্লেখিত আইআইইউসি থেকে ১০ হাজার ডলার সমপরিমাণ অর্থ উত্তোলনের তথ্যটি সঠিক নয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সাথে আইআইইউসির সমঝোতা স্মারক সাক্ষরের জন্য আইআইইউসি কর্তৃপক্ষের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতির বাইরে কোন সুযোগ সুবিধা দেয়ার সুযোগ নেই। এছাড়া উপাচার্য মহোদয়ের স্ত্রী’র কোন খরচ বহন করার সুযোগ এখানে নেই, তাই দেওয়াও হয়নি।

সূতরাং এ সংবাদে প্রকাশিত তথ্য সঠিক নয় এবং বিভ্রান্তিকর। আইআইইউসি কর্তৃপক্ষ এ প্রসঙ্গে প্রকাশিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্যসমৃদ্ধ সংবাদের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছে।উল্লেখ্য, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশিষ্ট ইসলামিক স্কলার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের ট্রাস্টি বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকে আইআইইউসির অবকাঠামো ও শিক্ষার মানে ব্যাপক উন্নয়ন স্বাধিত হয়েছে, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হয়েছে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ মহোদয়কে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page