২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

পুলিশের জালে শিশু বলাৎকার কারি যুবলীগ নেতা রুস্তম আলী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে ১৩ বছরের শিশু বলাৎকার কারি সেই যুবলীগ নেতা রুস্তম আলীকে আটক করেছে তানোর থানা পুলিশ বলে নিশ্চিত করেন ওসি আব্দুর রহিম।শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহী রেল স্টেশনের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ টিম।এঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।মামলার প্রেক্ষিতে তানোর থানা পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার হয় রুস্তম আলী।তার বাড়ি উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির হরিপুর গ্রামে।সে মৃত ইয়ার আলীর পুত্র।রুস্তম ইউপির ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।শনিবার আদালতের মাধ্যমে যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবি করেছেন মামলার বাদিসহ গ্রামের লোকজন।জানা গেছে,চলতি মাসের ২০ তারিখে ৭ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে মোবাইল কিনে দেওয়ার নাম করে কাদিরপুর গ্রামস্থ পুকুর পাড়ে নিয়ে গিয়ে রুস্তম আলী বলাৎকার করে।বলাৎকার করার সময় মোবাইলে ভিডিও ধারন করে।সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান,রুস্তম এর আগেও কয়েকজন শিশুকে বলাৎকার করে ভিডিও ধারন করে নিয়োমিত বলাৎকার করে থাকে।এর আগে গ্রামের ৪ থেকে ৫ জন শিশু কে বলাৎকার করেছে।গ্রামের কয়েকজন ব্যক্তি জানান, রুস্তম আগে থেকেই এধরণের কাজ করে থাকে। দলের পদ দেওয়ার সময় আমরা নিষেধ করেছিলাম।কিন্তু এক শিক্ষকের কথায় টাকার বিনিময়ে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক করা হয় তাকে।কোন কিছু না বুঝে যাকে তাকে টাকার বিনিময়ে পদ দিলে তো দলের ভাবমূর্তি এভাবেই নষ্ট হয়। তার মত লম্পটের কঠোর শাস্তি হওয়া দরকার।যাতে কেউ এধরণের কাজ করতে না পারে।বলাৎকার কারির ভাই মোস্তাফা গত শুক্রবার এই প্রতিবেদককে বলেছিলেন, আমার ভাই এধরণের কাজ করতেই পারে না।এখন মোবাইলে অনেক রকম ভাবে ভিডিও করা যায়।মোস্তফাকে পুনরায় শনিবার দুপুরের দিকে মোবাইল করে জানতে চাওয়া হয় আপনার ভাই নির্দোষ তাহলে গ্রেফতার হল কেন উত্তরে তিনি কোন কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে।পুনরায় মোবাইল করা হলে আর রিসিভ করেন নি তিনি।শিশু বলাৎকারের ভিডিও টি গত বৃহস্পতিবার থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে।তারপর থেকে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।কামারগাঁ ইউনিয়ন ইউপির উত্তর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক হায়দার আলীর কাছে বলাৎকার কারি – ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুস্তমের এঘটনায় কোন – ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান বিকেলের দিকে সভাপতির সাথে আলোচনা করে তাকে – বহিষ্কার করা হবে।তার কোন দায় দায়িত্ব সংগঠন বহন করবে না,আর এমন ব্যক্তির সংগঠন করারও দরকার নেই।- তবে সভাপতি শাফিউল ইসলাম বলেন,উপজেলা সভাপতি দেশের বাহিরে আছেন, তিনি আসা মাত্রই আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন,প্রাথমিক ভাবে জিজ্ঞাসবাদ করে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে – কারাগারে পাঠানো হবে।প্রসঙ্গত,বলাৎকারের ঘটনাটি গত শুক্রবার ও শনিবারে দৈনিক জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ হয় এবং গত বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page