৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> পাবনা >> ব্যবসা ও বানিজ্য >> রাজশাহী >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • পাবনায় বিএসটিআই অভিযান, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • পাবনায় বিএসটিআই অভিযান, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি

    পাবনার ঈশ্বরদীতে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার পোস্ট অফিস মোড় ও মশুরিয়াপাড়া ভাটাপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে সফট ড্রিংক পাউডার উৎপাদন ও বিক্রয় করায় পৌর শহরের মশুরিয়াপাড়া ভাটাপাড়া এলাকার মেসার্স স্বচ্ছ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ১৮৬ কার্টন অবৈধ সফট ড্রিংক পাউডার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।আরেকটি অভিযানে বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য দেওয়ায় পৌর শহরের পোস্ট অফিস মোড়ের নয়া টেস্ট পেস্ট্রি শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরদী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহাসিন কবির। অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) আমিনুল ইসলাম সহযোগিতা করেন

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page