১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার কারাগারে জেলার দেলোয়ারের একচ্ছত্র আধিপত্য বিস্তার অশ্রু মুছে হাসিমুখে ফিরলেন ৬২ জন সেবাপ্রার্থী সাতকানিয়ায় চিকিৎসকদের সমন্বয় সভায় সেবার মানোন্নয়নে জোর উখিয়ায় র‍্যাবের সাঁড়াশি অভিযান: ৫ খুন মামলার ওয়ারেন্টভুক্ত আরসা ক্যাডার গ্রেফতার পটিয়ায় লবণ মিল শ্রমিকের টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, কারখানা বন্ধ মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রধান অতিথি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্য প্রদান। দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট দুশ্চিন্তা কমাতে যে অভ্যাসগুলো জরুরি চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকান্ড মহড়া
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পত্রিকার সংবাদ প্রকাশের পর প্রশাসনের উচ্ছেদ অভিযান
  • পত্রিকার সংবাদ প্রকাশের পর প্রশাসনের উচ্ছেদ অভিযান

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে বিশ্বরোডের সরকারি জায়গা দখল করে নির্মাণ করা একটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।শনিবার (৭ মার্চ) সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।জানা যায়, জয়বাংলা বিশ্বরোডের পাশে সরকারি জমি দখল করে ইউনুস মাতুব্বর নামে এক ব্যক্তি দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।শনিবার সকালে নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়। এ সময় স্থানীয় লোকজন ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করা আইনত দণ্ডনীয় অপরাধ। নগরকান্দা উপজেলার জনগণকে সরকারি জমি দখল থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page