৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি দীর্ঘস্থায়ী যুদ্ধ ও বাংলাদেশের ভবিষ্যৎ সংকট
     
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কুড়িগ্রাম >> দেশজুড়ে >> ব্যবসা ও বানিজ্য >> রংপুর >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • পচা মাংস বিক্রির দায়ে একমাসের জেল, দোকানঘর সিলগালা
  • পচা মাংস বিক্রির দায়ে একমাসের জেল, দোকানঘর সিলগালা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    রৌমারী রাজীবপুর প্রতিনিধি

    কুড়িগ্রামের রৌমারীতে গরুর পচা মাংস ও মাংসে পুরাতন রক্ত মেখে বিক্রি করার দায়ে শফিকুল ইসলাম (২৯) নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা শহরের (শাপলা চত্বর) ভোলা মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খান। এছাড়া পচা মাংস বিক্রির অভিযোগে উপজেলার বড়াইকান্দি বাজারে মেহেদী মাংস ঘর নামক এক দোকান সিলগালা করেন ওই ম্যাজিষ্ট্রেট।

    অভিযুক্ত শফিকুল ইসলাম (২৯) উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।

    রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, গতকালের (রোববার) জবাই করা গরুর মাংস ৫০০টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া মাংসে পুরাতন রক্ত ব্যবহার হয়েছে। সোমবার সকালে খবর পেয়ে তাৎক্ষণিক বিক্রেতা মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার বড়াইকান্দি বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে শৌলমারী ইউনিয়নের পুরারচর এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে রফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতার দোকানঘর সিলগালা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রৌমারী থানার উপ-সহকারী পরিদর্শক ফাইসাল হোসেন।

    মন্তব্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    You cannot copy content of this page