৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

নির্বাচনে বাধা দেয়া গণতন্ত্রের কাজ নয় : পরিকল্পনামন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শাহজাহান হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সকল দলের অংশ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘নির্বাচনে বাধা দেয়া গণতন্ত্রের কাজ নয়। যারা নির্বাচনে না এসে বাধা দেয়ার চেষ্টা করে তাদের প্রতিহত করা হবে। দেশে নির্বাচন কমিশন আছে। যারা নির্বাচনে বাধা দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শুধু মুখে মুখে সুশাসনের কথা বলে নির্বাচনকে বাধাগ্রস্থ করে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। আমরা চাই একটি সুন্দর নির্বাচন। এজন্য সকলের অংশগ্রহন প্রয়োজন।’পরিকল্পনামন্ত্রী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরস্থ এফআইভিডিবি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সুনামগঞ্জের হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের প্রতি খুবই আন্তরিক। তাঁর নেতৃত্বে আমরা সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল করেছি, টেক্সটাইল ইন্সটিটিউট হয়েছে, বিশ্ববিদ্যালয় হবে, হাওরে উড়াল সড়কের কাজ শুরু হয়েছে। শুধু এসবই শেষ নয়, হাওরের মানুষের উন্নয়নের জন্য যা-যা প্রয়োজন আমরা সবই করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় কর্মশালায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, সিলেট উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা-১) মুহাম্মদ আব্দুর রাকিব, হাওর বাঁচাও আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বক্তৃতা করেন।
এম এ মান্নান বলেন, হাওরের মানুষ আর অবহেলিত নয়। তারা জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে হাওরের যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। তিনি বলেন,‘হাওরের মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। হাওরে পানি আসবে এটাই প্রকৃতির নিয়ম,এ পানি যাতে অবাধে চলাচল করতে পারে, কোন বাধার সৃষ্টি না হয়, এজন্য আর কোন সড়ক আমরা নির্মাণ করব না। আমরা উড়াল সড়ক করব।’পরে মন্ত্রী এরপর দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে মুরগী ও ভেড়া বিতরণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ

You cannot copy content of this page