২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

নির্বাচনের ২ দিন আগে চন্দনাইশ চেয়ারম্যান প্রার্থী জুনুর প্রার্থিতা বাতিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চন্দনাইশ প্রতিনিধি>>> চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র ২ দিন আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু (প্রতীক-ঘোড়া) প্রার্থিতা বাতিল করা হয়েছে।আজ ২৬ মে দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।জানা যায়,২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনসহ অপরাধ সংঘটনের জন্য ব্যাখ্যা প্রদানের জন্য রবিবার সকাল ১১টায় নির্বাচন ভবনে উপস্থিত হন চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু।এ সময় তিনি দফা অনুযায়ী জবাব দেন।কমিশন তা শুনে তার প্রার্থিতা বাতিলের সিন্ধান্ত দিয়েছেন।উল্লেখ্য,যষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে ২৯ মে অনুষ্ঠেয় চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু আহমদ চৌধুরী জুনু।তার বিরুদ্ধে অভিযোগ গত ১৩ মে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ওইদিন দুপুরে আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের (প্রতীক-মোটরসাইকেল) প্রতিনিধি মোঃ মোরশেদুল আলমের সাথে বাক-বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ঘটনাস্থলেই উচ্চস্বরে একশত ব্যক্তির লাশ ফেলে দেয়ার হুমকি দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়।এ ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আজাদীকে জানান, চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনুর নির্বাচনী আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনে শুনানি ছিল।প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনের শুনানি হয়। শুনানি শেষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে।এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আবু আহমদ চৌধুরী জুনু জানান,আমার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে না পারলেও কর্তৃপক্ষ সম্পূর্ণ একতরফাভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন।আদালতের আশ্রয় নেওয়ারও কোন সুযোগ দেয়া হচ্ছেনা।শুনানি শেষে দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরও নকল না দেয়ার অভিযোগ করেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page