১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ রাজশাহী পলিটেকনিকে নতুন ছাত্রাবাস ও অডিটোরিয়াম নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক মহোদয় পুজামন্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় প্রসঙ্গে
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

নিরাপত্তা শঙ্কায় চাক্তাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জাহেদুল করিম চৌধুরী>>> দেশের চলমান পরিস্থিতির কারণে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জে ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে চরম স্থবিরতা।গতকালও দিনভর অধিকাংশ ব্যবসায়ীদের দিন কেটেছে অজানা আতঙ্কে।দেশে যেহেতু বর্তমানে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে,তাই অনেকেই নিরাপত্তা শঙ্কায় ভুগছেন।পণ্য পরিবহনও কমে গেছে। অধিকাংশ ব্যবসায়ী দোকান–আড়তের অর্ধেক অংশ খোলা রেখে কাজ সারছেন।স্বাভাবিক সময়ে রাত ১০–১১ টা পর্যন্ত দোকান থাকলেও অনেক ব্যবসায়ী সন্ধ্যা নামার আগেই দোকান বন্ধ করে বাড়ির পথ ধরছেন।কারণ হিসেবে একাধিক ব্যবসায়ী বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড–লুটপাটের খবর পাচ্ছি।এছাড়া থানাগুলোতে এখন পুলিশ নাই।এ অবস্থায় ব্যবসায়ীরা নিজেদের নিরাপদবোধ করছেন না।কারণ আমাদের এখানে প্রচুর নগদ টাকার লেনদেন হয়।আসাদগঞ্জে শুটকিপট্টির কয়েকটি দোকানে আজ (গতকাল) একদল দুর্বৃত্ত হামলা করে সব মালামাল ছিনিয়ে নিয়েছে।এই মূহূর্তে দেশে এক ধরনের অরাজক পরিস্থিতি চলছে।আগে রাস্তায় থানার টহল পুলিশ থাকতো।কিংবা জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ আসতো।এখন থানার পুলিশ নিজেরাই নিরাপত্তাহীনতায় কাজ বন্ধ রেখেছে।তারপরেও যেহেতু ব্যাংক খোলা,তাই ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের কারণে আসতে হচ্ছে।তবে সবাই আতঙ্কে আছে।গতকাল বিকেলে সরেজমিনে চাক্তাই–খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে,স্বাভাবিক দিনগুলোতে চাক্তাই খাতুনগঞ্জের রাস্তার দুই পাশে ট্রাক কাভার্ডভ্যানের দীর্ঘ সারি থাকতো।এছাড়া শ্রমিকের হাঁকডাকে কর্মচঞ্চল থাকতো পুরো এলাকা।কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাক্তাই খাতুনগঞ্জে কার্যত সুনশান অবস্থা বিরাজ করছে।অনেক শ্রমিককে পণ্যের গুদামে,ঠেলাগাড়িতে শুয়ে বসে বিশ্রাম নিতে দেখা গেছে। এছাড়া কাজের ব্যস্ততা না থাকায় অধিকাংশ দোকানের কর্মচারী নিজেদের মধ্যে খোঁশগল্প করে সময় কাটান।চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন দৈনিক আজাদীকে বলেন, দেশে যেহেতু এখন সরকার নাই।তাই এখন প্রশাসনিক ব্যবস্থাও একপ্রকার নাই।আমাদের ব্যবসায়ীরা ভয়ে ভয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে।বেশিরভাগ ব্যবসায়ী দোকান খুলতেই ভয় পাচ্ছেন।বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চাক্তাই খাতুনগঞ্জে বহিরাগতদের আনাগোনা বেড়েছে।এতেও ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছে। আমরা চাই দ্রুত অন্তবর্তীকালীন সরকারের গঠনের পর দেশের আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক হয়ে আসুক।চাক্তাই আড়তার ও ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম বলেন,ব্যবসা বাণিজ্য একেবারে ঠাণ্ডা।তারপরেও আমরা দোকান খুলছি। তবে আগের তুলনায় একটু আগেবাগে দোকান বন্ধ করে দিচ্ছি।কারণ এখন তো পুলিশ নাই।আমরা নিরাপত্তা ঝুঁকি থাকলে কিংবা আক্রান্ত হলে সবার আগে পুলিশের কাছে যাই। এখন তো থানাই বন্ধ।তারপরেও যারা দোকান খুলছেন,বিশেষ করে ব্যাংকের লেনদের জন্যই খুলতে হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ৩৫ লাখ টাকার ওষুধ দিল মা ও শিশু হাসপাতাল
সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ
পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপির প্রস্তুতিমূলক সভা
প্রধান অতিথি এমপি মোরশেদ মিল্টন গাবতলীতে এনসিসি ব্যাংক এর উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
কক্সবাজার সদরে দুর্গাপূজা উপলক্ষে জিআর চালের অর্থ বিতরণ

You cannot copy content of this page